Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন লালুপুত্র তেজস্বী যাদব, অনুষ্ঠান দিল্লিতে

এনবিটিভি ডেস্কঃ  সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব। এই খবর পরিবার সূত্রে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা গিয়েছে। বিয়ের অনুষ্ঠান হবে দিল্লিতে। আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার হবে আশীর্বাদ অনুষ্ঠান। যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে, তা হল পাত্রী কে? সে বিষয়ে মুখ খোলেনি যাদব পরিবার ।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবার বর্তমানে রাজধানীতে উপস্থিত রয়েছেন। বিয়েতে নিমন্ত্রিত কারা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ওই সর্বভারতীয় চ্যানেলের প্রতিবেদন অনুসারে, মুষ্টিমেয় কয়েকজনকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে জনা পঞ্চাশ বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বিহারের উপমুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তেজস্বী যাদবকে বিয়ে করতে চেয়ে বহু মেয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন। সেটা ২০১৫-১৭ সালের কথা। একটিও  প্রস্তাবে সাড়া দেননি লালু-পুত্র। সেই তেজস্বী এবার বিয়ের মালা গলায় পরতে চলেছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories