Sunday, September 6, 2026
28 C
Kolkata

নদীয়ার একই স্কুলে করোনা পজিটিভ ২৯ জন ছাত্র-ছাত্রী !

এনবিটিভি,নদীয়া: একই স্কুলের ২৯ জন ছাত্র-ছাত্রী করোনা আক্রান্ত। আরো বাড়তে পারে সংখ্যা বলে আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ। নদীয়ার কল্যাণী জহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ঘটনা।

সূত্রের খবর, দুইদিন আগে বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে জ্বর সর্দি কাশির লক্ষণ দেখা যায়। স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে তাদেরকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহ করার পর ওই দুই জন করোনা পজিটিভ তা জানা যাই। ওই দুই ছাত্র যেহেতু স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রীর মধ্যে চলাফেরা করেছিল সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ২ দিন আগে জেলা স্বাস্থ্য দপ্তরের সাহায্যে স্কুলের মধ্যে আরটি পিসি ক্যাম্প বসায়। মোট ৩২৪ জনকে করোনা পরীক্ষা করার পর ২৯ জন ছাত্রছাত্রীর মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, “এদিনও যাদের করোনা সংক্রমণ পরীক্ষা করার জন্য নমুনা নিতে বাকি ছিল তাদের প্রত্যেকে আমরা টেস্ট করিয়েছি। আগামী দিনে তাদের রিপোর্ট এলে বোঝা যাবে আরো করোনা সংক্রমণ রয়েছে কিনা।”

তিনি  আরও বলেন, “এখনো পর্যন্ত স্কুল খোলা থাকবে ভবিষ্যতে আমরা রিপোর্ট আমাদের দপ্তরে পাঠাবো এবং তারা যা নির্দেশ দেয় সেই ভাবে আমরা পালন করব।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories