Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

যথেষ্ট প্রচার হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন, কড়া মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। ক্রমশ অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় নির্বাচনী প্রচার বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই শুনানির পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট র‍্যালি, জনসভা হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন।’ আদালত আরও বলেছে, করোনা বিধি মেনে সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য সব পদক্ষেপ নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন রাজ্যকে প্রয়োজনীয় সাহায্য করতে হবে। রাজ্যের দাবি, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরে নীতিগত কোন সিদ্ধান্ত তারা নিতে পারেন না। তাই পুরোটাই এখন নির্বাচন কমিশনের দায়িত্ব। আদালতের নির্দেশ , কেন রাজ্যের এখন কিছু করার নেই বা তারা করতে পারবেন না, সেটা আগামী বৃহস্পতিবার ব্যাখ্যা করে জানাতে হবে। রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তাও জানাতে হবে। ইতিমধ্যেই বামেরা কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বড় সভা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আর বড় সভা করবেন না বলে ঘোষণা করেছেন। অন্যত্র দিদির সভা আধঘণ্টার কম হবে বলে জানিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে আদালতের এই মন্তব্য তাত্‍পর্যপূর্ণ বলেই মত অনেকের।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories