Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

‘স্বাধীনতার পর এই প্রথম তেরঙা উড়ল প্রেস এনক্লেভে।’

স্বাধীনতার পর থেকে কখনও জাতীয় পতাকা উড়তে দেখেনি লাল চকের প্রেস এনক্লেভ। বুধবার অবশেষে তৈরি হল ইতিহাস। লাল পাথরের দেওয়ালের গায়ে উড়ল ভারতের তেরঙা। এদিন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লাল চকের প্রেস এনক্লেভে প্রথমবার জাতীয় পতাকা ওড়ার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ঐতিহাসিক ছবি। সেই সঙ্গে ট্যুইটারে তিনি লেখেন, ‘স্বাধীনতার পর এই প্রথম তেরঙা উড়ল প্রেস এনক্লেভে।’

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে প্রেস এনক্লেভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মঙ্গলবারই শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এসকেআইএমএস হাসপাতালে তেরঙা উত্তোলন করা হয়েছিল। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার পিকে পোল গত সপ্তাহে এ বিষয়ে নির্দেশ জারি করেছিলেন। উপত্যকা জুড়ে সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রেই জারি হচ্ছে পতাকা উত্তোলন সংক্রান্ত নানা নির্দেশিকা। এবার তা থেকে বাদ গেল না লাল চকের প্রেস এনক্লেভও। তবে শুধু প্রেস এনক্লেভ বা হাসপাতালেই নয়, মার্চে তেরঙা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীরের স্কুলগুলিতেও। প্রশাসনের তরফে বলা হয়েছিল, উপত্যকার সমস্ত সরকারি স্কুলে জাতীয় পতাকা সম্বলিত সাইনবোর্ড টাঙাতে হবে। এই কাজের জন্য স্কুলগুলিকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ২০১৯ সালের আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষাধিকার বিলোপ করেছে কেন্দ্র সরকার। তারপর থেকে একাধিক বার একাধিক ইস্যুতেই অশান্ত হয়ে উঠেছে উপত্যকার পরিস্থিতি। সেই পরিপ্রেক্ষিতে লাল চকের প্রেস এনক্লেভে তেরঙা ওড়ার ঘটনা যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।স্বাধীনতার পর থেকে কখনও জাতীয় পতাকা উড়তে দেখেনি লাল চকের প্রেস এনক্লেভ। বুধবার অবশেষে তৈরি হল ইতিহাস। লাল পাথরের দেওয়ালের গায়ে উড়ল ভারতের তেরঙা। এদিন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লাল চকের প্রেস এনক্লেভে প্রথমবার জাতীয় পতাকা ওড়ার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ঐতিহাসিক ছবি। সেই সঙ্গে ট্যুইটারে তিনি লেখেন, ‘স্বাধীনতার পর এই প্রথম তেরঙা উড়ল প্রেস এনক্লেভে।’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories