Friday, March 6, 2026
26.7 C
Kolkata

“শুভ নয় এই নববর্ষ” – চাকরি হারানোদের প্রতিবাদ মিছিল কলকাতা ও দিল্লিতে

নববর্ষের দিনে, মঙ্গলবার সন্ধ্যায়, কলকাতার রাস্তায় নামলেন বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। তাদের হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল – “শুভ নয় এ নববর্ষ”। 

চাকরিহারা বহু শিক্ষক- শিক্ষিকা কলকাতার ওয়েলিংটন স্ট্রীট থেকে ধর্মতলার ওয়াই-চ্যানেল পর্যন্ত মিছিল করেন। তাদের দাবি, চাকরি পেয়েও যদি বেকার হয়ে থাকতে হয়, তবে কিভাবে নববর্ষ হবে ‘শুভ’? এরপর ধর্মতলায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রতিবাদ মিছিল দেখা যায় এদিন। 

অন্যদিকে,সোমবার চাকরি পুনরুদ্ধারের দাবিতে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন প্রায় ৫০ জন কর্মচ্যুত শিক্ষকরা।  পরিকল্পনা অনুযায়ী, বুধবার থেকে যন্তর মন্তরে ধর্নায় বসবেন এই চাকরিহারা  শিক্ষকরা এবং যেসব রাজ্যের মধ্যে দিয়ে তাদের যাত্রা হবে, সেখানকার মানুষদের নিজেদের পরিস্থিতি জানাতে লিফলেট বিতরণ করবেন বলে জানিয়েছেন। 

মঙ্গলবার তিন জন চাকরিহারা প্রতিবাদকারী সৌরভ গাঙ্গুলির বাড়িতেও যান, তার সমর্থন চাইতে এবং শেষ পর্যন্ত সেই তিন জনকে থানায় নিয়ে যায় পুলিশ। ২১ এপ্রিল ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা,সেখানে সৌরভ গাঙ্গুলিকে পাশে পেতে চাইছেন, এমনটাই দাবি করছেন চাকরিহারাদের একাংশ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories