Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

জেলবন্দি অবস্থায় হুমকি ফোনে, শেখ শাহজাহান কি জেল থেকেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাহলে?

সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে থাকলেও, অভিযোগ উঠেছে যে তিনি তার অনুগামীদের মাধ্যমে জেল থেকে ফোন করে সরবেড়িয়া এলাকার ব্যবসায়ীদের হুমকি দিয়েছেন। এমনকি, তার অনুগামীরা ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে ও তাদের জমি দখল করার চেষ্টা করছে। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে অভিযোগ দাখিল করে  সরবেড়িয়া গ্রামের মণ্ডল পরিবার, তারা জানান শাহজাহান তাদের জমি জোরপূর্বক দখল করে সেখানে একটি বাজার তৈরি করেছিলেন ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে। সেই জমি ফেরত পাওয়ার দাবিতে অভিযোগ দায়েরর পর থেকেই তারা শাহজাহানের অনুগামীদের হুমকির শিকার হচ্ছেন। শাহজাহানের শাগরেদ মোসলেম শেখ, ওসমান আনসারি, মফিজুল মোল্লা, নাসির মোল্লারা  মন্ডল পরিবারের কর্তা রবীন মণ্ডলকে কেটে কুচিয়ে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, এমনটাই জানা গেছে মন্ডল পরিবারের তরফ থেকে। 

এদিকে পুলিশ জানিয়েছেন যে তারা অভিযোগ পেয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। শাহজাহান ৫৮ দিন আত্মগোপন থাকার পর গত বছর গ্রেপ্তার হন এবং বর্তমানে জেলে আছেন। তার গ্রেপ্তারের পর তৃণমূল দলের মধ্যে শাহজাহানের প্রভাব কমে গেছে, তবে তার অনুগামীরা এখনও সক্রিয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories