Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

টিকটক বন্ধে ক্ষুদ্ধ নায়িকা, চিনা অ্যাপ ব্যান করে কি মিটবে সমস্যা? কেন্দ্রকে প্রশ্ন নুসরতের

এনবিটিভি ডেস্ক: শ্যুটিং, ঘরকন্যা ও নিজের সংসদীয় এলাকার কাজকর্ম সামলেও তাঁকে টিকটকে দেখা যায় হামেশাই। লকডাউনের মধ্যেও তিনি নানান সময়ে টিকটক ভিডিও পোস্ট করেছিলেন। তিনি বসিরহাটের তৃণমূল সাংসদ তথা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। চিনের সঙ্গে সীমান্ত বিবাদের আবহেই কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা মোবাইল অ্যাপ ব্যান করেছে। যার মধ্যে রয়েছে টিকটক অ্যাপও।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, ‘কয়েকটি চিনা অ্যাপ নিষিদ্ধ করলেই কি ইন্দো-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুতর সমস্যার সমাধান হবে? অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না এখনও, সেগুলোও পর্যালোচনা করে দেখা উচিত সরকারের’।

তিনি আরও বলেন, চিনা দ্রব্য বিক্রিই অনেকের রুটিরুজি, তাঁদের জন্যও বিকল্প কিছু ভাবা উচিত সরকারের। উল্লেখ্য, টলি তারকা নুসরতের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যাও বেশ আকর্ষণীয়। তার ফলোয়ার সংখ্যা প্রায় ১৪ লাখ। বিভিন্ন সময়ে টিকটকে বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন বসিরহাটের সাংসদ। এই লকডাউনের মধ্যেও নাচের ভিডিও পোস্ট করে সমালোচিত হয়েছিলেন নুসরত।

এবার চিনা অ্যাপ ব্যান নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ। প্লে-স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকেও বিদায় নিয়েছে এই জনপ্রিয় অ্যাপ। ভারত সরকারের নির্দেশ মেনে নিজেদের প্ল্যাটফর্ম বন্ধও করে দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার বিকেল থেকে আর মোবাইলে পাওয়া যাচ্ছে না জনপ্রিয় টিকটক অ্যাপ।

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories