Thursday, March 19, 2026
23.9 C
Kolkata

বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ তিলোত্তমার মায়ের, ২০২৫ সালে NBTV কে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন সুর

পানিহাটি বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মা এবার নির্বাচনে অংশ নিতে পারেন বলে খবর মিলছে। তিনি নিজেই বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আজ বিকেলের মধ্যেই দলের পক্ষ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা, আর সেই তালিকায় তাঁর নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

১৫ ই আগস্ট ২০২৫,-এ NBTV-র নেওয়া এক সাক্ষাৎকারে, তিলোত্তমার বাবা বিজেপি তে যোগদান করার গুঞ্জনকে সম্পূর্ণরূপে নাকচ করেছিলেন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে, ওই সময় তিনি বলেন, “গুঞ্জন রটানোর প্রবণতা বাঙালিদের মধ্যে রয়েছে। আমাদেরকে কোথাও রাজনৈতিক ভাষণ দিতে শুনেছেন?” 

কিছুদিন আগে পর্যন্ত তিনি রাজনীতিতে আসার বিষয়ে নিশ্চিত ছিলেন না। যদিও আগে একবার বিজেপির পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন, সূত্র মারফত খবর। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। মেয়ের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের জন্য লড়াই করতে করতে তিনি রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে সিপিএম-এর দাবি, এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় রাজ্য পুলিশ যে চার্জশিট পেশ করেছিল, প্রায় একই ধরনের চার্জশিট পেশ করে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন সিবিআই। অন্যদিকে, নিহত চিকিৎসকের বাবা সিপিএম-এর  ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, অনেকেই নিজেদের স্বার্থে এই ঘটনাকে ব্যবহার করেছেন। তিলোত্তমার বাবা সংবাদ মাধ্যমের কাছে বামপন্থী দলগুলির তীব্র বিরোধিতা করে বলেন করেন, “বিচার যাতে আমরা না পাই সেই কাজটাই তারা করেছে। তারা শুধু আন্দোলনই করে গেছে। বিচারের জন্য কি করেছে?” সব মিলিয়ে, এই ঘটনায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।

Hot this week

শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন!

আসন্ন ভোটকে সামনে রেখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ...

দেশ জুড়ে এলপিজির অভাব! রোজা শেষে মানুষ ‘অনলাইন ডেলিভারি’তে আস্থাশীল

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন...

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির...

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

Topics

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

Related Articles

Popular Categories