Friday, March 6, 2026
28.9 C
Kolkata

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যাঁতাকলে প্রশাসন!নুরুল ইসলাম, সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আনলেন গুরুতর অভিযোগ

সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্তরদ্বন্দ্ব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। সিউড়িতে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ সামনে উঠে আসছে, ঘটনার সূত্রপাত এখান থেকেই। বোমাবাজি প্রসঙ্গে সিউড়ির ২ নম্বর ব্লক সভাপতি নুরুন ইসলাম বলেন, সিউড়িতে বন্দুকধারী দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, দুষ্কৃতীরা বোমা বানাচ্ছেন, প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ সবটা দেখেও নিশ্চুপ। ঘটনা প্রসঙ্গে সিউড়ি থানার আইসি কে অভিযোগ করা হয়। শুধু তাই নয় বোমা বাধার একটি ভিডিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এত কিছু সত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করছেন নুরুন ইসলাম।

অপরদিকে সিউড়ি ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল অভিযোগ করেন, নুরুল ইসলাম সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যাকে বদলি করানোর জন্য এই ধরনের অভিযোগ আনছেন। বোমা বাধার ভিডিওটিতে যাদেরকে বোমা বাঁধতে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই নুরুল ইসলামের ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ করছেন অশ্বিনী মন্ডল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যাঁতাকলে প্রশাসন।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories