Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর ২৪ পরগনার হাড়োয়া-র তৃণমূল প্রার্থীকে মেনে নিতে পারছে না দলেরই একাংশ, দুই পক্ষের সংঘর্ষে বেরোলো ধারালো অস্ত্র

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় নির্বাচনী প্রচারের একটি সভাকে ঘিরে উত্তেজনা ছড়াল মঙ্গলবার সন্ধ্যায়। শাসক দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিন সমর্থন জানাতে আয়োজিত ওই কর্মসূচিতে হঠাৎ করেই দলের ভিতরের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত লোকজনের সামনেই ধাক্কাধাক্কি, মারামারি এমনকি চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। 

চূড়ান্ত বিশৃংখলার ভিডিও দ্রুত সমাজের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তির হাতে ধারালো অস্ত্রও ছিল। ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। 

এই ঘটনার পর তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিন সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধী দল এই ঘটনাকে হাতিয়ার করে কড়া সমালোচনা শুরু করেছে। তাদের দাবি, এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন নয়, বরং দীর্ঘদিন ধরেই চলে আসছে। 

এর আগে বীরভূম জেলার মুরারইতেও একই ধরনের অশান্তির ছবি সামনে এসেছিল। সেখানে একটি সংগঠনিক বৈঠকে উপস্থিত নেতাদের সামনেই দলের দুই গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, প্রার্থী নির্বাচন নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল, যা ওই দিন বিস্ফোরণের আকার নেয়। দলের শীর্ষ নেতৃত্বও বারবার এই ধরনের সংঘাতের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিকাঠামো যে দুর্বল তা এই ঘটনাগুলোর মাধ্যমে স্পষ্ট জানান দিচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories