Friday, March 6, 2026
32.6 C
Kolkata

একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে বর্ষীয়ান বিধায়কের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন জেলা তৃণমূল মুখপাত্র

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় মালদায় তৃণমূল নেতাদের মধ্যে প্রকাশ্যেই ঘটল অশান্তি। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল যুব সভায় একজোট হয়ে ওঠার বার্তা দিতে গিয়ে উলটে অস্বস্তিতে পড়ল দল।

জেলা মুখপাত্র আশিস কুন্ডু ও রাজ্য সহ-সভাপতি, বর্ষীয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের মধ্যে প্রকাশ্যে বচসা হয় মঞ্চেই। বক্তব্য চলাকালীন আশিস কুন্ডুকে দেখা যায় সমর মুখোপাধ্যায়ের দিকে আঙুল তুলে উচ্চস্বরে কিছু বলতে। পাল্টা সমর মুখোপাধ্যায়ও তাকে ধমক দিয়ে আঙুল নামাতে বলেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন দলের অন্যান্য নেতারা।

রাজনৈতিক মহলের দাবি, এই তর্কের পেছনে রতুয়া কেন্দ্রের টিকিট বিতর্কই ছিল মূল কারণ। সমর মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রের সঙ্গে যুক্ত। অনেকে মনে করছেন, বয়সের কারণে তিনি এবার টিকিট পাবেন না। তবে এই বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories