Tuesday, October 20, 2026
30 C
Kolkata

তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নিচে মধুচক্রের অভিযোগ তুললেন দলেরই আর এক নেতা

নদিয়ার কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নীচে মধুচক্র চলছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসেরই এক নেতা। খবর পেয়ে বুধবার পুলিশ ওই বাড়িতে যায় এবং দু’জনকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগকারী নেতা জানান, বিধায়কের বাড়ির ঠিক নীচে দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসা চলছিল। তাঁর দাবি, স্কুল-কলেজের মেয়েরাও এর সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে দ্রুত এই কারবার বন্ধ করার দাবি জানান। বিষয়টি জানার পর সংবাদমাধ্যম ঘটনাস্থলে গেলে তাঁদের উপর হামলার অভিযোগও ওঠে।

স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন জনপ্রতিনিধির বাড়ির নীচে প্রকাশ্যে এমন কাজ চলতে পারে। তাঁদের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক আলিফা আহমেদ। তিনি বলেন, তাঁর বাড়ির নীচে একটি পারিবারিক রেস্তোরাঁ রয়েছে। সেখানে একটি ছোটখাটো ঝামেলা হওয়ায় পুলিশ এসেছিল। তাঁর অভিযোগ, ভোটের আগে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে নেতারা সরকার কটাক্ষ করে বলেন, রাজ্যে অবৈধ কাজকর্ম নতুন কিছু নয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories