Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার মাদকপাচারকারী, তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ট! ছবি প্রকাশে আসতেই তুঙ্গে জল্পনা

মালদা জেলা পুলিশ কয়েক হাজার কোটি টাকার মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে কালিয়াচকের পরিচিত মাদকপাচারী এনারুল শেখকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এনারুল দীর্ঘদিন ধরে পুলিশের নজরে ছিলেন। তিনি ভিন রাজ্য ও বিদেশ থেকে কাঁচামাল এনে কালিয়াচকে ব্রাউন সুগার তৈরি ও সরবরাহ করতেন। গতকাল কলকাতার এন্টালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এনারুল শেখের গ্রেফতারির খবর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজ হাতে এনারুল শেখকে কেক খাইয়ে দিচ্ছেন। এই ছবির কারণে আন্তর্জাতিক মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত এনারুল শেখের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এই ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে প্রশ্ন উঠছে নানান মহলে।

ছবি ভাইরাল হতেই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তড়িঘড়ি ব্যাখ্যা দেন। তিনি জানান, “ছবিটি মুখ্যমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে তোলা। আমি একজন জনপ্রতিনিধি। অনেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এনারুল শেখের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে বিরোধীরা মন্ত্রীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের দাবি, যদি সম্পর্ক না থাকে, তাহলে কেন একজন অভিযুক্ত মাদকপাচারীকে মন্ত্রী নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছেন। বিভিন্ন মহলে এই নিয়ে তদন্তের দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, এনারুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তার মাদক নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং রাজনৈতিক সংযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories