Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ, ফের বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ফের বিতর্কের জন্ম দিলেন। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়েই তিনি প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, “উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বসে আছেন, কিন্তু মুর্শিদাবাদের তারানগরের দিকে কারও নজর নেই।” হুমায়ুন কবীর আরও বলেন, প্রায় তিন মাস ধরে লালগোলার তারানগর ভাঙনে বিধ্বস্ত, বহু পরিবার গৃহহীন, কিন্তু তবুও কেউ খোঁজ নিচ্ছে না। তিনি তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও খলিলুর রহমানের দিকেও তির ছোঁড়েন, বলেন—“সময় এলে আমি জবাব দেব।” তাঁর এই মন্তব্যে দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে। বিজেপি নেতারা অবশ্য মন্তব্যটিকে গুরুত্ব দিতে চাননি, তবে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories