সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তার মধ্যে SIR আবহে উত্তপ্ত গোটা দেশ। বিরোধীরা প্রতিনিয়ত দাবি করছে SIR-এ মূলত মুসলিমদের নাম বাদ পড়ছে ২০০২-এর ভোটার তালিকা থেকে। অপরদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, SIR সংক্রান্ত বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল। এমন রাজনৈতিক আবহে শুক্রবার সকালে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েনের নেতৃত্বে দলের ১০ জন সাংসদ দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে পৌঁছে জরুরি বৈঠকে যোগ দেন। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই আন্দোলন জাতীয়স্তরে নিয়ে যাওয়া হবে। সেই অনুযায়ী একটি বিশেষ সাংসদীয় দলকে দিল্লিতে পাঠানো হয়। এই দলে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্রসহ আরও কয়েকজন সাংসদ।
Popular Categories


