Friday, March 6, 2026
33.5 C
Kolkata

“যা হিংসা হয়েছে তার বেশিরভাগেই আমাদের কর্মী আক্রান্ত”: শশী পাঁজা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে সব মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। শাসকদলের দাবি, মুষ্টিমেয় কয়েকটি বুথে অশান্তি হয়েছে ঠিকই তবে মোটের উপর উৎসবের মেজাজে ভোট হয়েছে। রাজ্যের মানুষ নির্বিঘ্নে তৃণমূলের পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেছেন, ‘রাজ্যের ১৪টি জেলায় পুরোপুরি নির্বিঘ্নে এবং উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে। বাকি কয়েকটি জায়গায় কয়েকটি বুথে অশান্তির খবর এসেছে। আমরা একটা মৃত্যুও চাই না। কোনও মৃত্যু কাম্য নয়। কিন্তু যা হিংসা হয়েছে তার বেশিরভাগেই আমাদের কর্মী আক্রান্ত।’

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “রাজ্যের ৬১ হাজার বুথ। সব মিলিয়ে ৭-৮টি বুথে মেজর ঝামেলা হয়েছে। আর বাকি কিছু বুথে পাড়ার ঝামেলা। সব মিলিয়ে সংখ্যাটা ষাটের বেশি হবে না। বাকি ৬১ হাজার বুথে নির্বিঘ্ন, উৎসবের আমেজে ভোট হয়েছে।”

তিনি আরো বলছেন, ‘রাজ্যের বিরোধীরা আসলে হিংসার কারবার করতে চাইছে। বিজেপির দুই ভাই, সিপিএম এবং কংগ্রেস, তাঁদের সঙ্গে আইএসএফ ল্যাজুড় জুড়েছে। এরা কিছু কিছু জায়গায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়াচ্ছে। হিংসার মার্কেটিং করছে বিরোধীরা। যাতে বাংলাকে বদনাম করা যায়। বাংলার নামে কুৎসা করা যায়।’

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories