Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

হরিহরপাড়ায় জমি বিবাদ ঘিরে গুলিচালনা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী – ধৃত দুই অভিযুক্ত যুবক

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এক গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত হয়েছেন মৌলা বক্স মণ্ডল (৫৬) নামে এক তৃণমূল কর্মী। সূত্রের খবর অনুযায়ী, নিজের বাড়ির আশপাশেই তিনি গুলিবিদ্ধ হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, রাজেস শেখ ও বোবিন শেখ নামে দুই ব্যক্তি মৌলা বক্স মণ্ডলের ওপর গুলি চালায়। এই গুলিতে তার বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। এরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে আহতের শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঘটনার খবর পেয়ে তৎপর হয় হরিহরপাড়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে রাতে অভিযান চালিয়ে রাজেস শেখ ও বোবিন শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জমি সংক্রান্ত বিরোধের অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে বুধবার সকালে বহরমপুর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। পুলিশ তাদের ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

পুরো ঘটনার জেরে মালোপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই ওই জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল, যার পরিণতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এখন এলাকাবাসী চাইছেন, দোষীদের কঠোর শাস্তি হোক এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories