Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

রাজিবকেও ক্ষমা করতে পারে তৃণমূল কংগ্রেস, তবে নিজের মন থেকে ক্ষমা করতে পারবেন না বলে জানালেন অরূপ রায়

নিউজ ডেস্ক : আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন মুকুল রায়। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন তৃণমূল ভবনে। তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের জন্য আজ যে দরজা খুলে দিল এর পর আরো বহু প্রাক্তন তৃণমূল এবং বিজেপি নেতাদের জন্য দরজা খুলতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ক্ষেত্রে উঠে আসছে প্রাক্তন সেচ মন্ত্রী রাজিব বন্দোপাধ্যায় এর নাম। নিচু তলার তৃণমূল কর্মীদের ক্ষোভ থাকলেও রাজীবকে ক্ষমা করতে পারে তৃণমূল কংগ্রেস, মনে করেন অরূপ রায়। কিন্তু অরূপ রায় কোনওদিনই রাজীবকে ক্ষমা করতে পারবেন না বলে জানান। বৃহস্পতিবার রাজীব সম্পর্কে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসে রাজীবের ফিরে আসার সম্ভাবনার প্রসঙ্গে একথা জানিয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী এবং হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়।

এদিন রাজীব প্রশ্নে ফিরহাদের গলায় ছিল অনেকটাই নরম সুর। তিনি বলেন, রাজীব তাঁর ছোট ভাইয়ের মতো। কেন ওঁর এটা হল, কেন বিজেপিতে গেলেন সেটা তাঁর কাছে বিস্ময়। ফিরহাদ জানিয়েছেন, রাজীব যাওয়ার আগে শেষ মন্ত্রীসভার বৈঠকের দিন তিনি তাঁকে ফোন করেছিলেন। এরপরেই পরিবহনমন্ত্রী বলেন, দেরিতে হলেও যদি বোধোদয় হয় তাহলে সেটা ভাল লক্ষণ। দল দলের সিদ্ধান্ত নেবে। এখনও রাজীবের আবেদন আসেনি। যাদের এসেছে তাঁদের বিষয়টিও দল ঠিক করবে। রাজীবের এই ‘বোধোদয়’-কে স্বাগত জানিয়েই পরিবহনমন্ত্রী বলেন, কিন্তু দেরিতে হলেও বোধোদয় তো হয়। অনেকে এত নির্বোধ থাকে যে বোধোদয়ও হয়না।

স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের রাজীবের প্রতি এহেন মনোভাব প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী এবং অধুনা বিজেপি নেতা রাজীব ব্যানার্জীর প্রশ্নে নরম হচ্ছে কি না?

সেই বিষয়েই অরূপ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, দল রাজীবকে ক্ষমা করলেও আমি কোনোদিনই তাঁকে ক্ষমা করতে পারব না। কারণ, যুদ্ধক্ষেত্রে যে সৈনিক বা সেনাপতি শত্রু শিবিরের সঙ্গে হাত মেলায় তাঁকে অন্তত আমার পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। তবে তৃণমূল কংগ্রেস যেহেতু আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় স্তরে বিজেপিকে টক্কর দেওয়ার পরিকল্পনা করছে তাই ঘরে সংগঠন একেবারে মজবুত করতে পুরনো নেতাদের আবার সুযোগ দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories