Friday, March 6, 2026
26.7 C
Kolkata

তৃণমূল আয়োজিত বৈষম্যের ইফতার! নেতাদের পাতে দেশি মুরগি, কর্মীদের জুটলো শুকনো লুচি

চিরকাল বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণমূলক রাজনীতির অভিযোগ তুলেছে। তবে এবার আর বিরোধীরা নয়, তৃণমূলের অন্দর মহল থেকেই উঠলো বিরোধিতার সুর। তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতার সভায়, উঠছে বৈষম্যের অভিযোগ। শনিবার তৃণমূল আয়োজিত চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসার মাঠে, তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক নেতৃত্ব মারফত আয়োজিত হয় ইফতার অনুষ্ঠান। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চাপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রুকবানুর রহমান এবং জেলা নেতৃত্ব। এছাড়াও ইফতারে উপস্থিত ছিলেন ব্লকের তেরোটি পঞ্চায়েতের হাজার দুয়েক কর্মী। 

শনিবার নদিয়ার চাপড়ায়, তৃণমূল আয়োজিত এই ইফতার সভায় কর্মীদের মনে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কর্মী মারফত জানা গেছে, এই ইফতার সভায় তৃণমূল নেতা এবং কর্মীদের জন্য দুই রকম ব্যবস্থা উপলব্ধ ছিল। অভিযোগ উঠছে, সাধারণ নেতাকর্মীদের মাটিতে বসতে দেওয়া হয়। অপরদিকে তৃণমূল বিধায়ক ও নেতাদের জন্য খাবার টেবিলের ব্যবস্থা করা হয়। এখানেই শেষ নয়, খাদ্য তালিকার বৈষম্যটাও বেশ চোখে পড়ার মত। কর্মীদের পাতে ছিল শুকনো লুচি এবং ছোলার ডাল। অন্যদিকে নেতা ও বিধায়কদের জন্য বরাদ্দ ছিল লুচি এবং দেশি মুরগির মাংস। 

এ দেখে দলের অনেক সদস্যরা অপমানিত বোধ করে। দলের কর্মীদেরই তৃণমূল দলের উপর খানিক ক্ষোভের সৃষ্টি হয়। তৃণমূল দলেরই অনেকে তৃণমূলের বিরুদ্ধে সমাজ মাধমে সরব হয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories