Tuesday, July 21, 2026
28.5 C
Kolkata

ভোট-হিংসা ইস্যুতে চাপে টলিউড! পরমব্রত-স্বস্তিকার নামে এফআইআর

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন তর্জা। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আইনজীবী জয়দীপ সেন এই লিখিত অভিযোগ দায়ের করে দুজনের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন।

অভিযোগকারীর দাবি, ২০২১ সালের ২রা মে ভোটের ফল প্রকাশের দিন বিকেলে, যখন তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছিল, তখন পরমব্রত চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। সেই পোস্টে সমর্থন জানিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা হোক হোক’।

আইনজীবী জয়দীপ সেনের অভিযোগ, এই ধরনের মন্তব্য ভোটের পর রাজ্যের উত্তপ্ত পরিবেশকে আরও বেশি উসকে দিয়েছিল। শাসক দল তৃণমূলের জয়ের আবহে তৈরি এই উস্কানিমূলক পোস্টের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভোটের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিরোধী দল, বিশেষ করে বিজেপি কর্মীদের উপর ব্যাপক হামলা, খুন, অগ্নিসংযোগ ও শারীরিক নির্যাতনের মতো মারাত্মক হিংসাত্মক ঘটনা ঘটেছিল। অভিনেতা-অভিনেত্রীর এই সামাজিক মাধ্যমের পোস্টগুলি সেই রাজনৈতিক হিংসার আগুনে ঘি দেওয়ার মতো কাজ করেছে।

অভিযোগকারী আরও জানান, ঘটনাকালীন সময়ে আইপিসি বা ভারতীয় দণ্ডবিধি কার্যকর থাকায়, পরমব্রত ও স্বস্তিকার এই মন্তব্য ১০৭ ধারায় উস্কানি দেওয়ার অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সেই নিরিখেই গড়িয়াহাট থানায় এফআইআর করে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে, তবে অভিযুক্ত দুই তারকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Hot this week

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

মধ্যপ্রদেশের কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে প্রশাসনের কড়া পদক্ষেপ, সরানো হল আদিবাসী বিক্ষোভকারীদের!

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে...

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি...

Topics

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

অনশন ভাঙতে রাজি সোনাম ওয়াংচুক, তবে আগে পূরণ করতে হবে এই ৩ শর্ত!

দীর্ঘ অনশনের পর এবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষাবিদ...

সিজেপি-র সংসদ অভিযানের আগে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথ

ককরোচ জনতা পার্টির সংসদের অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories