Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পাঁচদিন ধরে নিখোঁজ টোটো চালক, থানায় অভিযোগ করায় খুনের হুমকি

সুরজিৎ দাস, নদীয়া: নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুকান্ত বিশ্বাস, পেশায় টোটো চালক। গত বুধবার সকালে প্রতিদিনের মতো টোটো নিয়ে বেড়িয়ে পড়েন ওই ব্যক্তি। তার স্ত্রী দুপুরে ফোন করলে, জানান আরো একটি ভাড়া নিয়ে মায়াপুর যাচ্ছেন। এরপর রাত হয়ে যাওয়ায় ফোন করলে ফোন সুইচ অফ বলে। পুরো রাত কেটে গেলেও বাড়ি ফেরেনা ওই টোটো চালক। বৃহস্পতিবার সকালে শান্তিপুর থানায় নিখোঁজ হয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। এরপরই টোটো চালকের স্ত্রীর ফোনে এস এ মেস ঢোকে , “পুনঃরায় পুলিশের সাথে যোগাযোগ করলে টোটো চালককে খুন হতে হবে “।
শান্তিপুর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে দীর্ঘক্ষণ ফোন সুইচ অফ থাকায় লোকেশন জানতে অসুবিধা হচ্ছে পুলিশের। পরিবারের দাবি, পরিবারের লোকেরা খোঁজ খবর নিয়ে জানতে পারে তার টোটো নাকি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু টোটো চালক এর পরিবার এই কথা মানতে নারাজ। টোটো চালকের মা ও স্ত্রী পুলিশের কাছে দাবি করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করে দেওয়া হোক। তবে নিখোঁজ হওয়ার ৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি ওই টোটো চালকের।
কে বা কারা ওই টোটো চালক কে অপহরণ করেছে ধোঁয়াশার সৃষ্টি করেছে পুলিশের কাছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories