Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কেন্দ্রীয় সরকারী পরীক্ষায় পাশ করা যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

জৈদুল সেখ, মুর্শিদাবাদ: রেলের চাকরিতে যোগদান করার আগেই অস্বাভাবিক মৃত্যু এক যুবকের। মৃত ওই যুবকের নাম অর্পণ রায়, বয়স ২৭। কান্দি থানার অন্তর্গত জেমো গোলাপবাগান এলাকার বাসিন্দা ওই যুবক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ফিজিক্স এ বি.এসসি সম্পন্ন করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বর্তমানে রেল চাকরির পরীক্ষায় পাশ করে ওই যুবক। রবিবার ভাগীরথী এক্সপ্রেস ধরে কলকাতায় এসে চাকরিতে যোগদান করার কথা ছিল তার। কলকাতা যাওয়ার আগে শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে বহরমপুরে বন্ধুদের সাথে দেখা করতে যায়। এরপর বন্ধুদের সাথে রাতে খাওয়া দাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। বন্ধুরা তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হসপিটালে ভর্তি করে এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন এটি সাধারন মৃত্যু বলে মেনে নিতে পারছেননা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে।
পরিবারের তরফ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের এক সদস্য বলেন, যদি ময়নাতদন্তের রিপোর্টে কিছু অস্বাভাবিক থাকে তাহলে তারা থানায় ডায়েরি করবেন। ওই যুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories