Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

সুন্দরবন বেড়াতে গিয়ে নিখোঁজ পর্যটক, অতিরিক্ত মদ্যপান ডেকে আনল বিপত্তি

সুন্দরবনে বেড়াতে যাওয়ায় কাল হল। বেড়াতে গিয়ে ঘটে বিপত্তি। নিখোঁজ রয়েছে এক পর্যটক। উল্লেখ্য,মদ্যপ অবস্থায় নৌকায় চড়ার সময় বিপত্তি ঘটে বলেই জানা গিয়েছে। ওই পর্যটকের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রসাশন।এমনকি তাঁর অন্য সঙ্গীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর। এই ঘটনার নেপথ্যে অন্য আরও কোনও ঘটনা লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। নিখোঁজ ওই পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। বয়স ৪৩ বছর। নিখোঁজ ব্যক্তির বাড়ি বীরভূমের তারাপীঠ এলাকায়। ১৪ জনের একটি দল নিয়ে বুধবার সুন্দরবন ভ্রমণ করতে আসেন। একটি নৌকাও ভাড়া নেয় ওই দলটি। অভিযোগ, নৌকায় থাকাকালীন রাতে অতিরিক্ত মদ্যপান করেন ওই দলটি। সম্ভবত, পাখিরালার টাইগার মোড়ের কাছে গোমর নদীতে ঘটে বিপত্তি বলেই খবর। মদ্যপান করতে করতে এক পর্যটক অসুস্থ হয়ে পড়লে গোসাবা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলেই পুলিশ সূত্রে খবর।এদিকে, প্রসেনজিৎ নামের ওই পর্যটকটি নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজার পরেও তার কোনো খোঁজ না পাওয়া গেলে,পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তিনি জীবিত নাকি মৃত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories