Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

 ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একদিনে করানোর দাবিতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একদিনে করানোর দাবিতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। এদিন তৃণমূলের একটি প্রতিনিধি দল কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি দেয়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের উদ্দেশে বলেছিলেন, হাতজোড় করে বলছি তিন দফার ভোট এক দফায় করান। এদিন সেকথাই স্মারকলিপি দিয়ে বলল তৃণমূল। শাসকদলের তরফে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ভোট ঘোষণার পর ৫২ দিন ধরে প্রচার চলেছে। কোভিড সংক্রমণ যে ভয়াবহ আকার নিয়েছে এই পরিস্থিতিতে আরও দশ দিন ভোট প্রক্রিয়া চালানো ঠিক হবে না। তাই তিন দফার ভোট এক দফায় নেওয়া হোক। গত সপ্তাহে সর্বদলীয় বৈঠকের দিনই কমিশনের কাছে এই দাবি জানিয়েছিল তৃণমূল। যদিও তাতে আপত্তি জানায় বিজেপি ও সংযুক্ত মোর্চা। তারপর প্রচারের সময়ে কিছুটা কাটছাঁট করে কমিশন। সন্ধে সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা ছাড়া ভোট গ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তৃণমূল এতে সন্তুষ্ট নয়। শাসকদলের দাবি এক দফাতেই বাকি ভোটগ্রহণ হোক। কমিশনেও কোভিড থাবা বসিয়েছে। কোভিডে আক্রান্ত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। অন্যতম নির্বাচন কমিশনার রাজীব কুমারও কোভিড পজিটিভ। নির্বাচন সদন সূত্রে বলা হয়েছে আপাতত এই দুজনই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাঁরা ঘরে থেকেই ভোটের কাজ তত্ত্বাবধান করবেন। পরশু ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোট। এখন দেখার কমিশন দফা নিয়ে সিদ্ধান্ত বদল করে কিনা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories