Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রবীন্দ্রভবনে দলকে আরও মজবুত করার লক্ষ্যে তৃণমূলের কর্মীসভা , উপস্থিত মন্ত্রী মলয় ঘটক

উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের রবীন্দ্রভবনে দলকে আরও মজবুত করার লক্ষ্যে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হলো। শনিবার এই কর্মীসভা করা হয়েছে। এদিনের কর্মীসভায় উপস্থিত হয়ে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, দলের নির্দেশে এবারে নতুন জেলা কমিটিতে যুবরা দায়িত্ব পেয়েছেন। তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায়কে জেলা সভাপতি হয়েছে। তার নেতৃত্বে দল ভাল কাজ করবে। এর পাশাপাশি ত্রিপুরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি ত্রিপুরা গেছি। সেখানকার মানুষ তৈরি রয়েছে তৃণমুল কংগ্রেস সরকার গড়ার জন্য। শনিবারের এই কর্মীসভায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্বল চ্যাটার্জি, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের এলাকার তৃণমূলের কনভেনার ভি সিবদাসনন দাসু, জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং, পান্ডেবশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories