Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ভারতকে উড়িয়ে ইংল্যান্ডের সমতা

 

হেডিংলি টেস্টে লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের। তৃতীয় দিনে ব্যাট হাতে লড়াই করেছিল রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা। যার ফলে চতুর্থ দিনে ম্য়াচের প্রত্যাবর্তনের আশা করছিল ভারতীয় সমর্থকরা। কিন্তু চতুর্থ দিন অলি রবিনসন ও ক্রেইগ ওবারটনের আগুনে বোলিংয়ে লাঞ্চের আগেই ধরাশায়ী বিরাট কোহলির দল। ২৭৮ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। যার ফলে এক ইনিংস ও ৭৬ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড।

প্রথম দিনেই ভারতকে ৭৮ রানে অলআউট করে। পরে নিজেরা করে প্রথম ইনিংসে করে ৪৩২ রান। লিড নেয় ৩৫৪ রানে। জবাবে ভারত তৃতীয দিন শেষ করে ২ উইকেটে ২১৫ রান। কিন্তু চতুর্থ দিনে বাকি আট উইকেটে ভারত করতে পারলো মাত্র ৬৩ রান। রবিনসনের দারুণ বোলিংয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড।

কাঙ্ক্ষিত সেঞ্চুরির খুব কাছে থাকা চেতেশ্বর পুজারাকে ফিরতে হয় আক্ষেপ নিয়ে। ৯১ রান নিয়ে আগের দিন শেষ করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান শনিবার নামের পাশে যোগ করতে পারেননি কোনো রান। দিনের চতুর্থ ওভারেই তাকে এলবিডব্লিউ করে দেন রবিনসন। ১২০ বলে ফিফটি স্পর্শ করা কোহলিও টিকতে পারেননি বেশিক্ষণ। এবারো দৃশ্যপটে সেই রবিনসনই। তার লেংথ বল ভারত অধিনায়কের ব্যাটের কানা নিয়ে জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। করেন ৫৫ রান। এই দু’জনের বিদায়ের পর আর কেউ মাথা তুলে দাড়াতে পারেনি।

রবিনসন নেন ৫ উইকেট। ওভারটন তিনটি, অ্যান্ডারসন ও মঈন আলী নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা রবিনসন।অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের দিক থেকে রুট ছাড়িয়ে গেলেন মাইকেল ভনকে। ইংল্যান্ডের নেতৃত্বে সবচেয়ে বেশি জয় এখন রুটের, ২৭টি। সাবেক অধিনায়ক ভনের ছিল ২৬টি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories