Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ত্রিপুরায় মসনদ দখলের দৌড়ে বিজেপির থেকে অনেক এগিয়ে তৃণমূল, বলছেন ত্রিপুরার মহারাজা প্রদ্যোতের জনসমীক্ষা

ত্রিপুরাকে পাখির চোখ করেছে বাংলার শাসক দল। বিজেপির বিকল্প হিসেবে সে রাজ্যে তৃণমূল উঠে আসবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে। আর এই পরিস্থিতিতে গুরুত্ব বাড়ছে ত্রিপুরার রাজ পরিবারের। অবশ্য রাজ পরিবার বলাটা ভুল হবে, গুরুত্ব বাড়ছে রাজপরিবারের সদস্য মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্যের। সাম্প্রতিক সময়ে স্বশাসিত জেলা পরিষদের ভোটে বিপুল সাফল্য এনে দিয়েছেন প্রদ্যোত কিশোর মাণিক্য। এটা ঘটনা, প্রদ্যোত কিশোর মাণিক্যের হাতে রয়েছে গ্রেটার তিপ্র‍্যাল্যান্ড ইস্যু। ইতিমধ্যেই তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে। আর এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনমত সমীক্ষা করলেন তিনি। ২০২৩–র বিধানসভা ভোটে কাকে মানুষ পছন্দ করছেন, তারই আভাস নিতে সোশ্যাল মিডিয়ায় জনমত সমীক্ষা করেন প্রদ্যোত কিশোর।প্রদ্যোত মাণিক্যের ট্যুইটারে অ্যাকাউন্ট থেকে করা এই সমীক্ষায় বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে ৩৭.২ শতাংশ ভোট, সিপিআইএম পেয়েছে ৭.৭ শতাংশ ভোট আর নতুন করে সংগঠন গড়ে তোলার চেষ্টা চালানো তৃণমূল সেখানে পেয়েছে এখনও পর্যন্ত ৫৫.১ শতাংশ ভোট। সেই সমীক্ষার চিত্র তুলে ধরে ত্রিপুরার রাজপরিবারের সন্তান প্রদ্যোত কিশোর লিখেছেন, ‘হ্যালো আইটি সেল, যারা ইতিমধ্যেই ত্রিপুরার নির্বাচন জিতে নিয়েছিল, তারা কী বলবে টানটান প্রতিযোগিতা হবে ত্রিপুরায়? ত্রিপাকে এর বাইরে রাখা হয়েছে, কারণ আমাদের কোনও আইটি সেল নেই।’ রাজনৈতিক মহলের মতে, মূলত বিজেপিকে আক্রমণ শানাতেই এই সমীক্ষা করেছেন প্রদ্যোত। আর ত্রিপুরায় তৃণমূল যে ক্রমশই জমি শক্ত করছে, তাও স্পষ্ট করতে চেয়েছেন তিনি। যদিও বিজেপি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories