Friday, March 6, 2026
33.5 C
Kolkata

জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে  তৃণমূল

প্রাক্তন IAS অফিসার জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে  তৃণমূল। শনিবার এরাজ্যের শাসকদলের তরফে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জহরবাবু (Jawhar Sircar) একটা সময় কাজ করেছেন প্রসার ভারতীর সিইও হিসাবে। মোদি সরকারের প্রবল সমালোচক হিসাবে পরিচিত তিনি।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। নৈতিকতার খাতিরে রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন আগামী ৯ আগস্ট। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়াও। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তৃণমূল কাকে মনোনীত করে, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সবাইকে চমকে দিয়েই জহর সরকারের নাম রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে তৃণমূল।

জহরবাবুর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে যুক্ত থাকার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ধারাল বাগ্মিতা মোদি সরকারকে কোণঠাসা করতে কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories