Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

প্রধানমন্ত্রীকে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘দেশ থেকে করোনার ৬৪ শতাংশ ওষুধ বিদেশে পাঠিয়েছেন। এখন তো মরে গেলেও ওষুধ পাব না আমরা। বিদেশে ওষুধ পাঠাচ্ছেন, নিজের দেশের কথা ভাবলেন না একবারও।’

সোমবারই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ১ মে থেকে খোলা বাজারে করোনার ভ্যাকসিন মিলবে। ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই পাবেন টিকা। নরেন্দ্র মোদির সেই সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের নির্বাচনী প্রচার থেকে সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তাঁর পালটা প্রশ্ন, ‘এত মানুষ আক্রান্ত হতে শুরু করার পর কেন্দ্র বলছে খোলাবাজারের করোনার টিকা মিলবে। কিন্তু মিলবে কী করে? এত ভ্যাকসিন কোথায়?’

এদিন মুর্শিদাবাদের ভগবানগোলায় নির্বাচনী সভা করলেন তৃণমূল সুপ্রিমো। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ১৫ মিনিটের মধ্যেই নিজের সভা শেষ করেছিলেন দলনেত্রী। সভা থেকে একদিকে যেমন করোনা নিয়ে মানুষকে সতর্ক করলেন মমতা, তেমনই অন্যদিকে কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকারকেও একহাত নিলেন তিনি। প্রধানমন্ত্রীকে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘দেশ থেকে করোনার ৬৪ শতাংশ ওষুধ বিদেশে পাঠিয়েছেন। এখন তো মরে গেলেও ওষুধ পাব না আমরা। বিদেশে ওষুধ পাঠাচ্ছেন, নিজের দেশের কথা ভাবলেন না একবারও।’ একইসঙ্গে তাঁর দাবি, ‘খোলাবাজারে ভ্যাকসিন মিলবে বললেই শুধু হবে না। বাজারে টিকার সরবরাহ স্বাভাবিক করতে হবে।’

এদিনই মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ি থেকেই বাংলার নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন তাঁরা। তা নিয়েও এদিন কটাক্ষ করলেন মমতা। বললেন, ‘আজ মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ি থেকে বসে ওঁরা কাজ করবেন। বাড়ি থেকে কাজ মানে তো বুঝতেই পারছেন। সবটাই বিজেপি করে দেবে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories