Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধানকে অনাস্থা ভোটে অপসারিত করল তৃণমূলেরই সদস্যরা

মালদা: পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি অপসারণের পর দিনই মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধানকে অনাস্থা ভোটে অপসারিত করল তৃণমূলের সদস্যরা। প্রধান আমিনুল ইসলাম এদিন তলবি সভায় ১২-০ ভোটে হেরে যায়। তিনি এদিন সভায় আসেনওনি।

গত পঞ্চায়েত নির্বাচনে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে ১৬ টির মধ্যে ১০টি আসনে জয় লাভ করে ক্ষমতা দখল করে তৃণমূল। ৫ টি পায় কংগ্রেস ও একটি বিজেপি। পরে কংগ্রেসের চারজন তৃণমূলে নাম লেখান। এই পঞ্চায়েতের প্রধান হন তৃণমূলের আমিনুল ইসলাম এবং উপপ্রধান হন মিনা মন্ডল। কিন্তু প্রধান গঠনের পর থেকেই দলের সদস্যদের সঙ্গে বিরোধ শুরু হয় প্রধানের। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত আড়াই বছরে প্রায় শতাধিক অভিযোগ প্রশাসনের কাছে জানিয়েছে বিক্ষুব্ধ সদস্যরা। মাঝে প্রধান তিন মাসের জন্য সাসপেন্ড ছিল। কিছুদিন আগে তৃণমূলের ৮ জন ও কংগ্রেস থেকে যোগ দেওয়া চারজন এই ১২ জন্মিলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে। কিন্তু অনাস্থার তলবি সভা ডাকা নিয়ে প্রশাসন টালবাহানা করায় বিক্ষুব্ধ ওই সদস্যরা হাইকোর্টের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে ব্লক প্রশাসন এ দিন তলবি সভা ডাকে এবং ১২-০ ভোটে প্রধান অপসারণ হন বলে জানান তৃণমূল সদস্য গোলাম কিবরিয়া।

এদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুধীরকুমার দাস বলেন, এই প্রধান বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করেছে, কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করে। তিন মাস আগেই তাকে দল থেকে বহিস্কার করা হয়। এদিন প্রধান পদ থেকে অপসারণ করা হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories