Saturday, September 5, 2026
28 C
Kolkata

কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূলের

এনবিটিভি: ভগবানগোলা ব্লক ২ এর আমডহরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার ও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। আমডহরা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তারিকুল ইসলাম ও ভগবানগোলা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হকসেদ আলীর নেতৃত্বে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি মইনুল হাসান , মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান , রাজিব হোসেন , সাগির হোসেন , চাঁদ মোহাম্মদ , আবু সুফিয়ান সরকার , ব্লক সভাপতি আব্দুর রউফ , ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাপি সরকার, জেলাপরিষদের সদস্য সদস্যা সহ মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর নেত্রী শাহনাজ বেগম সহ বিভিন্ন নেতৃত্ব। আজকের এই কর্মী সম্মেলনে কয়েকশো কর্মী অংশগ্রহন করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories