Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বামনগোলা পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল, নতুন সভাপতি হলেন শিরিন

মালদাঃ বামনগোলার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পর এবার বিজেপির পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। ১৮টি আসনের মধ্যে ১২টি তৃণমূলের দখলে চলে আসায় বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ করে তৃণমূলের নতুন সভাপতি করা হল শিরিন আক্তার বানুকে।

মালদহের বামনগোলা পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর এদিন ছিল বোর্ড গঠন প্রক্রিয়া। এই বোর্ড গঠন প্রক্রিয়ায় ভোটাভুটিতে তৃণমূলের ভোট অধিক থাকার ফলে বামনগোলা পঞ্চায়েত সমিতি চলে আসে তৃণমূলের দখলে। এরপরে পঞ্চায়েত সমিতির বাইরে তৃনমূলের কর্মী-সমর্থকরা আনন্দে উল্লাসে মেতে ওঠেন। শুরু হয় সবুজ আবির খেলা।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মালদহের বামন গোলা ব্লকের পাঁচটি বিজেপির পঞ্চায়েতের মধ্যে সবকটিই এখন তৃণমূলের দখলে। এরপরে বামনগোলা পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যরা।

জানা গিয়েছে, ওই পঞ্চায়েত সমিতির মোট ১৮ টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ১০ টি ও তৃণমূলের দখলে ছিল ৮ টি আসন। সভাপতির বিরুদ্ধে অনুষ্ঠানের পর এদিন পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন প্রক্রিয়াতে বিজেপির চারজন সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেওয়ায় তৃণমূলের সংখ্যা দাঁড়ায় ১২। এর পরেই ওই পঞ্চায়েত সমিতি বিজেপির হাত ছাড়া হয়ে তৃণমূলের দখলে চলে আসে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories