Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ইরান সংঘাতে ২ হাজার ৯০০ কোটি ডলার ব্যয়! যুদ্ধের বাড়তি খরচ নিয়ে মার্কিন কংগ্রেসে চাপে ট্রাম্প প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে জমা পড়া এক রিপোর্টে জানানো হয়েছে, এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার খরচ করেছে আমেরিকা। কয়েক সপ্তাহ আগেও যে অঙ্ক প্রকাশ করা হয়েছিল, তার তুলনায় এই ব্যয় অনেকটাই বেশি। ফলে যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে অসন্তোষ।পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ চালানো, সামরিক সরঞ্জাম মেরামত এবং নতুন অস্ত্র কেনার পেছনেই সবচেয়ে বেশি টাকা ব্যয় হয়েছে। মঙ্গলবার কংগ্রেসে বাজেট সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব। তাঁর সঙ্গে ছিলেন উপদেষ্টা জুলস হার্স্ট। বৈঠকে হার্স্ট জানান, এপ্রিলের শেষ দিকে যুদ্ধের আনুমানিক খরচ প্রায় আড়াই হাজার কোটি ডলার বলা হয়েছিল। তবে নতুন হিসাব অনুযায়ী সেই অঙ্ক আরও বেড়ে গিয়েছে।এই বিপুল ব্যয় সামনে আসতেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, যুদ্ধের প্রকৃত পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পুরো তথ্য জনগণের সামনে আনা হচ্ছে না। ডেমোক্র্যাট নেত্রী প্রশ্ন তোলেন, এত বিপুল অর্থ ব্যয়ের পর আমেরিকা আসলে কী লাভ করেছে এবং এর বিনিময়ে কতটা ক্ষতি হয়েছে। সেনেটেও একই ধরনের প্রশ্ন ওঠে। ডেমোক্র্যাট নেতা প্যাটি মুরাই অভিযোগ করেন, ইরানের হামলায় মার্কিন সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে, তার পূর্ণ হিসাব এখনও প্রকাশ করেনি প্রশাসন।অন্যদিকে, যুদ্ধ ঘিরে পশ্চিম এশিয়ার পরিস্থিতিও যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল। যুদ্ধ শুরুর পর সৌদি আরবের কয়েকটি অঞ্চলে হামলা চালায় ইরান। এরপর পালটা পদক্ষেপ নেয় সৌদি বায়ুসেনা। যদিও পরে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশ সংঘর্ষ কমানোর পথে হাঁটে বলে জানা গিয়েছে।এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। কংগ্রেসের অনুমতি ছাড়াই তেহরানে সামরিক অভিযান চালিয়েছিল ওয়াশিংটন। পরে ৭ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে আমেরিকার যুদ্ধ সংক্রান্ত আইনে নতুন করে সামরিক অভিযান চালাতে গেলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সেই কারণেই ভবিষ্যতে ফের হামলা চালানো নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে হোয়াইট হাউসের উপর।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories