Friday, March 6, 2026
28.9 C
Kolkata

গাজায় শান্তি প্রতিষ্ঠানের জন্য ট্রাম্প নির্মিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিল ১০টি মুসলিম দেশ

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে গাজা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা পুনর্গঠন ও প্রশাসনিক তদারকির জন্য ‘বোর্ড অফ পিস’ নামে একটি নতুন পর্ষদ গঠনের সনদে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গাজায় চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং এই পর্ষদ সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে।

এই বোর্ডে এখন পর্যন্ত ১০টি মুসলিম প্রধান দেশ যোগ দিতে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, মরক্কো, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। এ ছাড়া আর্জেন্টিনা, হাঙ্গেরি, আজারবাইজান, আর্মেনিয়া, বুলগেরিয়া, প্যারাগুয়ে ও উজবেকিস্তানও সদস্য হিসেবে স্বাক্ষর করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই উদ্যোগে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষও পর্ষদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। এই বোর্ডের আজীবন চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি একটি শক্তিশালী এক্সিকিউটিভ বোর্ড গঠন করা হয়েছে। এতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তবে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো কিছু প্রভাবশালী দেশ এই পর্ষদে যোগ দেয়নি। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডটি গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন হিসেবে কাজ করবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories