মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ওর দেশে ফিরে যাওয়া উচিত।” এই মন্তব্যের পর ট্রাম্পের ঘনিষ্ঠ ও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের সমর্থক লরা লুমারসহ অনেকেই পোস্টটি ছড়িয়ে দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রথমে ইলহান ওমরের অফিস কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে চারবার নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি বলেন, তিনি এসব মন্তব্যে ভীত বা উদ্বিগ্ন নন। ওমর বলেন, “আমার নাগরিকত্ব কেউ বাতিল করতে পারবে না। আমি সেই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানো ছোট্ট শিশু নই, এখন আমি প্রাপ্তবয়স্ক এবং আমার সন্তানরাও বড় হয়েছে।” ট্রাম্পের এ ধরনের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সমাজমাধ্যমে ইলহান ওমরকে দেশ ছেড়ে চলে যেতে বললেন ট্রাম্প
Popular Categories


