Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক, গ্রেফতার হাজারেরও বেশি

গত বুধবার থেকে শুরু হওয়া সরকার-বিরোধী আন্দোলনে উত্তাল তুরস্ক। সরকারি সুত্র মতে, বিক্ষোভ-জমায়েতে শামিল হওয়ার অভিযোগে এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা মোট ১১৩৩। তুরস্কের সাংবাদিক ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, ধৃতদের মধ্যে দেশ-বিদেশের ৯জন সাংবাদিকও রয়েছেন।

ইস্তানবুলের মেয়র একরেম ইমামওগলুর গ্রেফতারিকে কেন্দ্র করে গত বুধবার থেকে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে তুরস্ক। একরেম ইমামওগলু তুরস্কের বিরোধী দল রিপাব্লিকান পিপেলস পার্টির নেতা ও বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক প্রতিপক্ষ।

প্রথমে একরেম ইমামওগলুকে মেয়র পদ থেকে অপসারিত করা হয় বুধবার। এরপর তাকে দুর্নীতি এবং সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গতকাল তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। 

একরেমের  গ্রেফতারির পর থেকেই ক্ষোভে ফুঁসছিল তুরস্কের মানুষ। গতকাল তিনি জেলে ঢোকার পর থেকে অশান্তি আরো বেড়েছে, আঙ্কারা ইস্তাম্বুলের মত শহরের রাস্তায় উপচে পড়েছে প্রতিবাদীদের ভিড়। রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন,  প্রতিবাদের নামে অগণতান্ত্রিক কার্যকলাপ করা যাবে না তুরস্কের রাস্তায়। তেমনি কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে পুলিশ।

বিরোধীদের তরফ থেকে  রাষ্ট্রপতি এরদোগানের বিরুদ্ধে দেশের বিচার-প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠছে। তাদের মতে, একরেম ইমামওগলু আগামী রাষ্ট্রপতি নির্বাচনে  এরদোগানের প্রধান প্রতিপক্ষ- একরেমের বিরুদ্ধে সরকারের আনা যাবতীয় অভিযোগ উদ্দেশ্য-প্রণোদিত ও প্রতিহিংসা-মূলক। 

আন্তর্জাতিক বিশেষজ্ঞ-মহলের পর্যবেক্ষণ, তুরস্কের সাম্প্রতিক পরিস্থিতি গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় আকারের আন্দোলন ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories