Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আফ্রিকা মহাদেশের প্রতি পশ্চিমাদের প্রাচ্যবাদী ধারণাকে তুরস্ক প্রত্যাখ্যান করেছে’

 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এখন অ্যাঙ্গোলা সফর করছেন এরপর তিনি নাইজেরিয়া ও টোগোতে যাবেন।এদিকে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ শক্তিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ‘পৃথিবী পাঁচ শক্তির চেয়ে বড়। মানবতার ভাগ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী অল্প কিছু দেশের মর্জির ওপর রাখা উচিত নয়।’

সোমবার আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলা সফরে দেশটির পার্লামেন্টে দেয়া ব্ক্তব্যে এই মন্তব্য করেন তিনি।বৈশ্বিক ব্যবস্থাপনায় অন্যায় চলছে’ উল্লেখ করে এরদোগান বলেন, ‘যখন পৃথিবী ও আমাদের জীবনের প্রায় সবকিছুই পরিবর্তিত হচ্ছে এবং কূটনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমূল পরিবর্তন হচ্ছে, তখন বৈশ্বিক নিরাপত্তার কাঠামো একই রকম থাকা উচিত হবে বলে আমরা ভাবতে পারি না।’

 

তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, তুরস্ক আফ্রিকা মহাদেশের প্রতি পশ্চিমাদের প্রাচ্যবাদী ধারণাকে প্রত্যাখ্যান করেছে।এর আগে তুর্কি প্রেসিডেন্ট তার চারদিনের আফ্রিকা সফরে রোববার অ্যাঙ্গোলায় যান।

এরদোগান বলেন, ‘কোনো প্রকার বৈষম্য ছাড়াই আমরা আফ্রিকা মহাদেশের জনগণকে গ্রহণ করে নিয়েছি।’তিনি বলেন, ‘কেউ কেউ এখনো আছে যারা আফ্রিকান জনগণের স্বাধীনতা, মুক্তি ও সমতাকে স্বীকার করেন না।’

এদিকে সোমবার অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লুরেনচোর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট এরদোগান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পর্যটন, শিক্ষা ও বাণিজ্যক্ষেত্রে দুই দেশ পারস্পারিক সহযোগিতার সম্পর্কের উন্নতি করতে পারে।

এরদোগান আরো বলেন, ‘বিগত ১৯ বছরে তুরস্ক প্রতিরক্ষা শিল্পখাতে বিপুল পদক্ষেপ নিয়েছে যা অ্যাঙ্গোলার দৃষ্টি আকর্ষণ করেছে।’
এই বিষয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বিস্তারিত আলোচনা করবেন বলে জানান তিনি। চারদিনের সফরে তুর্কি প্রেসিডেন্ট পরে নাইজেরিয়া ও টোগোতে যাবেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories