Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এফ-১৬ জঙ্গিবিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবে তুরস্ক : এরদোগান

 

 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্পে তুরস্কের দেয়া বিনিয়োগের অর্থের পরিবর্তে দেশটির কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলবে তুরস্ক। এর আগে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে এ এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্প থেকে বাদ দেয়া হয়।

 

আফ্রিকা মহাদেশে সফরে যাওয়ার আগে রজব তাইয়েব এরদোগান সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন। এ সময় রজব তাইয়েব এরদোগান বলেন, এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্পে তুরস্ক যে অর্থ বিনিয়োগ করেছে তা ফেরত চায় দেশটি। কিভাবে অর্থ ফেরত দেয়া হবে তা নিয়ে (যুক্তরাষ্ট্রের সাথে) আলোচনা চলছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আমাদের দেশের প্রতিরক্ষায় যা প্রয়োজন হবে তা পূরণে আমরা ব্যবস্থা নিব।

এ তুর্কি নেতা বলেন, তুরস্কের বিমানবাহিনীর উন্নয়নে আমরা আমাদের হাতে থাকা এফ-১৬ জঙ্গিবিমানগুলোর উন্নয়ন করব এবং নতুন করে আরো কিছু এফ-১৬ জঙ্গিবিমান কেনা হবে।

এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্পে তুরস্কের দেয়া বিনিয়োগের অর্থের পরিবর্তে দেশটির কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হবে। এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আরো আলোচনা করা হবে।

তুরস্ক এর আগে লকহিড মার্টিন কর্পোরেশন নির্মিত (১০০টি) এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য জন্য অর্ডার দিয়েছিল এবং এ জঙ্গিবিমান প্রকল্পে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু, রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ২০১৯ সালে তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্প থেকে বাদ দেয়া হয় এবং দেশটির কাছে কোনো এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করা হবে না বলে জানিয়ে দেয়া হয়। এছাড়া রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দায়ে তুরস্কের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories