Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ইসরাইলকে আটকাতে ফিলিস্তিনে ঘাঁটি গড়ছে তুরস্ক, তৈরি হচ্ছে বিশাল শিল্পাঞ্চল

নিউজ ডেস্ক : লক্ষ্য ইসরাইলি আগ্রাসন প্রতিহত করা। ইসরাইল গত বেশ কয়েক বছর ধরে ইসরাইলের দখসার বাহিনী একের পর ফিলিস্তিনি এলাকা দখল করে সেখানে নিজেদের বসতি নির্মাণ করছে। আর এই সব কিছু দেখে বাকি বিশ্বের সঙ্গে চুপ রয়েছে মুসলিম বিশ্ব ও। এমনকি কিছু কিছু আরব দেশ ইসরাইলকে নৈতিক সমর্থন দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে গত বছর। তবে এবার ইসরাইলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল এরদোগানের তুরস্ক। তুরস্ক ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে এক বিশাল শিল্পাঞ্চল তৈরির পরিকল্পনা নিয়েছে। জেনিন এর সিটি সেন্টার থেকে উত্তরে প্রায় ১১ লক্ষ বর্গ মিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এই শিল্পাঞ্চল, যার মঞ্জুরি দিয়েছে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান। বিষয়টি স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তুরস্কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি অর্থমন্ত্রী খালেদ আল-ওসাইলি বলেন, তুরস্ক এই প্রকল্পে অন্তত এক কোটি ডলার সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, এই শিল্প এলাকা দুই ধাপে তৈরি করা হবে। প্রথম ধাপে জার্মানির কাছ থেকে দুই কোটি ৪০ লাখ ইউরো সহায়তা নিয়ে নির্মাণ কাজ শুরু হবে এবং ২০২১ সালের মাঝামাঝি পর্যায়ে এই নির্মাণ কাজ শেষ হবে।

দ্বিতীয় ধাপে এক কোটি ডলার সহায়তায় তুরস্ক নির্মাণকাজের বাকি অংশ সম্পন্ন করবে।

তুরস্কের নতুন এই শিল্প এলাকা ফিলিস্তিনের রফতানির হার বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আল-ওসাইলি আশা করেন, এর মাধ্যমে অন্তত পাঁচ হাজার সরাসরি ও পরোক্ষভাবে ১৫ হাজার লোকের কর্মসংস্থান করবে।

তুরস্কের সহায়তায় এই নির্মিত হতে যাওয়া এই শিল্প এলাকায় খাদ্য প্রস্তুতকরণ, বস্ত্রশিল্প ও গাড়ি নির্মাণ শিল্প কারখানা তৈরি করা হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories