Wednesday, October 21, 2026
27 C
Kolkata

নেশাগ্রস্ত যুবকদের দ্বারা আক্রান্ত দ্বাদশ শ্রেণির ছাত্র

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: পাড়ার নেশাগ্রস্ত যুবকদের দ্বারা আক্রান্ত ক্লাস ১২ এর ছাত্র। আক্রান্ত ছাত্রের নাম প্রশান্ত নন্দী, বয়স ১৭। শান্তিপুরের বাইগাছি ববি কলোনির বাসিন্দা। শান্তিপুর হিন্দু হাই স্কুলের ক্লাস ১২ এর ছাত্র।

গত কয়েক দিন ধরেই পাড়ার নেশাগ্রস্ত কিছু যুবক তাকে গালাগালি ও টোনটিটকিরি করছিল। গতকাল বিকেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রকে ফের গালিগালাজ কুমন্তব্য সহ ইট ছোঁড়ে পাড়ার নেশাগ্রস্ত যুবকেরা। এর প্রতিবাদ করায় প্রথমে কথাকাটাকাটি হয়।এরপর ইট দিয়ে মাথায় আঘাত করা হয় ওই স্কুল ছাত্রের।

এরপর স্থানীয় লোকেরা জড়ো হলে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবকেরা। স্থানীয়রা ওই ছাত্রকে নিয়ে যায় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর গতকাল বিকেলেই ওই ছাত্র দ্বারস্থ হয় শান্তিপুর থানায়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ওই যুবকদের বিরূদ্ধে।

তাই আজ সকালে পুনঃরায় শান্তিপুর থানায় দ্বারস্থ হয় ওই ছাত্র। পরিবারে দাবি অবিলম্বে ওই যুবকদের বিরূদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ। না হলে আগামীদিনে আবার এইরকম ঘটনা ঘটাবে তারা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories