Friday, March 6, 2026
26.7 C
Kolkata

চোখের সামনে ১২ টা লাশ,কোনোক্রমে প্রান নিয়ে দেশকে ফিরলেন কার্শিয়াঙের গুড়ুঙ

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন কার্শিয়ঙের বাসিন্দা কিষাণ গুরুঙ্গ। রবিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। কাবুলে ইতালিয়ান দূতাবাসে কর্মরত ছিলেন এই প্রাক্তন সেনাকর্মী। তিনি ছিলেন নিরাপত্তার দায়িত্বে। বাড়ি ফিরে এবিপি আনন্দের মুখোমুখি কিষাণ।

জানালেন, ১৫ অগাস্ট তাঁরা দূতাবাসে থাকাকালীনই জানতে পারেন, তালিবানরা এগিয়ে আসছে। সন্ধে নাগাদ জানতে পারেন, কাবুলে ঢুকে পড়েছে তালিবান। কিন্তু অফিস ছাড়ার উপায় ছিল না। তাঁদের বলা হয়, সন্ধে অবধি ডিউটি করতেই হবে। তালিবান হানা থেকে ইতালির দূতাবাসকে বাঁচাতে অস্ত্র হাতে বাড়িটিকে ঘিরে ফেলেন তাঁরা। এরপর একে একে দূতাবাস থেকে বেরিয়ে যান কর্মীরা।

বিপদে পড়ে যান তাঁরাই। কীভাবে বের হবেন, কোথায় যাবেন, বুঝতে পারেননি। তখন কেউ তাঁদের পরামর্শ দেন ডেনমার্ক দূতাবাসে যেতে। কিন্তু যাবেন কীভাবে, গাড়ি নেই। চারিদিকে ছড়িয়ে একে৪৭। নেই পুলিশ। পড়ে আছে ফাঁকা ভ্যান। এরপর কোমনওক্রমে একটি গাড়িতে উঠে পড়েন তাঁরা। দেখেন চারিদিকে চলছে গুলি। আতঙ্ক ঘিরে ধরছিল ক্রমশ। তারই মধ্যে দিয়ে পৌঁছন ডেনমার্কের দূতাবাসে। সেখান থেকে একটি হোটেলে জায়গা হয় তাঁদের। ঘর পাননি। রাত কাটে জঞ্জালের ব্যাগে। দেখেন এলোপাথারি চলছে গুলি। লুটিয়ে পড়ছে মানুষ। চাবুক হাতে ঘুরে বেড়াচ্ছে তালিবান। ওই হোটেলে থাকাকালীনই দেখেন একসঙ্গে ১২ টি মৃতদেহ ঢুকছে হোটেলে। তবে তাঁর ধারণা, প্রতিটি দেহই আফগান নাগরিকদের।

এরপর ব্রিটিশ সেনার সহায়তায় পৌঁছে যান কাবুল বিমানবন্দরে। সেখান খোলা মাঠেই কাটাতে হয় রাত। প্রতি মুহূর্ত কাটে আতঙ্কে। কিষাণ গুরুঙ্গ জানান, মাঝে একবার তালিবান তাঁদের পথ আটকায়। জানতে চায় পরিচয়। আতঙ্কে প্রাণ তখন ওষ্ঠাগত। ভুলেই গিয়েছিলেন ভারতীয় কথাটা বলতে। আর একটু হলেই পিঠে পড়ত তালিবানি চাবুক। এয়ারপোর্টের পথে তখন প্রচণ্ড যানজট, ভিড়, তালিবান শাসন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বের হতে চাওয়া মানুষের ভিড়। জট কাটাতে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল তালিবানরা।

তারপর বিমানবন্দরে দুই রাত কাটিয়ে সেখান থেকে দেশে ফেরা তাজিকিস্তান হয়ে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories