Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ডোমকলে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু, চাঞ্চল্য ছড়াল এলাকায়

এনবিটিভি, ডোমকলঃ  খেলতে খেলতে বোমা ফেটে জখম  জুনাইদ শেখ (৬) ও ফারহান শেখ (৫) নামে দুই শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত ধুলাউড়ির তুলসীপুর  শিশেরপাড়া এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোসলেম মন্ডল ও গাজলু শেখের দুই নাতি খেলা করছিল এক পাটকাঠির গাদার পাশে ঠিক তখনই গাদার উপর থেকে বোমা পড়ে গিয়ে ফেটে যায়। তখনই আহত হয় দুই শিশু। বোমার আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। এরপর তারা দুই শিশুকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন। দুইজনের মধ্যে জুনাইদ শেখের অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগের তীর গজলু শেখের বিরূদ্ধে যদিও তার স্ত্রী বোমা রাখার ঘটনা অস্বীকার করেছেন।

জুনায়েদ শেখের পিসি গৈরব খাতুন বিবি বলেন, গাজলু শেখের বাড়িতেই ওই বোমা ছিল, ওইদিন বোমা দুটি পাটকাঠির গাদার মধ্যে শুকতে দেয় তা থেকেই ঘটে দূর্ঘটনা। তিনি আরও বলেন, সে বিভিন্ন দুর্নীতি মূলক কাজের সাথে যুক্ত আছে তাই এলাকার লোকেরা তাকে ভয় পায়।

এরপর ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধার করে নিয়ে যায় বোমা দুটি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories