Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বছরে দুই কোটি চাকরি হলোনা, আবারও প্রতিশ্রুতি বাংলায় ক্ষমতায় এলেই ৭৫ লক্ষ চাকরি:বিজেপি

এনবিটিভি ডেস্ক: বাংলার যুব সম্প্রদায়কে কাছে টানতে ক্ষমতায় এলেই বাংলায় ৭৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিল বিজেপি (BJP)। গত ১৩ই ডিসেম্বর হেস্টিংসে বিজেপির কার্য্যালয়ে এই ঘোষণা করেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তৃণমূলের শাসনকালে বাংলার বেকারত্ব নিয়ে আক্রমণ শানান তাঁরা। একইসঙ্গে ভোটে জিতলে ৭৫ লক্ষ যুবক-যুবতীর চাকরির প্রতিশ্রুতি দেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

যদিও পালটা তৃণমূলের (Trinamool) তরফে বলা হয়েছে, বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া নরেন্দ্র মোদী ৬ বছরে কত মানুষের চাকরি দিয়েছেন, সেই হিসেব বিজেপিকে লজ্জায় ফেলবে। ভোটের আগে এসব বিজেপির ‘জুমলা’ বলেও কটাক্ষ বিরোধীদের।

সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রশ্ন, ২০১৪ সালে নির্বাচনের আগে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদীজী। চাকরি তো তৈরি হয়ইনি, উল্টে নোটবন্দি, জিএসটি তথা লকডাউনের প্রকোপে চাকরি হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

উল্লেখ্য, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই জানাচ্ছে ভারতে বেকারত্বের হার ৭.৮ শতাংশে নেমেছে। ২২শে নভেম্বর যে সমীক্ষা করেছে সিএমআইই, তাতে এই তথ্য জানা গিয়েছে। সিএমআইই জানিয়েছে জুন মাসে লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়ার পর কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে ২৫শে অক্টোবরের পর থেকে আবার সেই হার নামতে শুরু করেছে। নভেম্বরের ২২ তারিখ পর্যন্ত নিয়োগের হার ছিল ৩৬.২ শতাংশ।

সিএমআইইয়ের রিপোর্ট অনুযায়ী, ১.৮ কোটি মানুষকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এই মহামারীর কারণ দেখিয়ে। বিভিন্ন ব্যবসা ও ফার্ম থেকে ছাঁটাই করা হয়েছে এদের। এই সমীক্ষা প্রশ্ন তুলে দিয়েছে দেশের অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে। কারণ বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে বাড়ছে কর্মী ছাঁটাইয়ের পরিমাণ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories