Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিদেশি ভক্তসহ মায়াপুরের দুই ভক্তের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নবদ্বীপ, এনবিটিভিঃ দোলের আগে এক বিদেশিনি ভক্তসহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মন্দির নগরী  নবদ্বীপের মায়াপুরে। দুজনের নাম লীলা অবতার দাস(৩৫), অপর জনের নাম বিশ্বরূপ দাস (২১)। প্রথমজন থাকতেন মায়াপুর গঙ্গানগর, অন্যজন থাকতেন গৌরনগর এলাকায়। দুজনাই মায়াপুর ইসকনের ভক্ত।

 স্থানীয় সূত্রে জানতে পারা যায় সম্পর্কে দুজন নিজেদের ভাই-বোন বলে দাবি করা ওই দুই যুবক যুবতী বুধবার সন্ধ্যায় আনুমানিক ছয়টার গঙ্গানগর এলাকায় একটি ছাড়ি গঙ্গায় সান্ধ্যকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি সম্ভবত ওই দুজনের মধ্যে কোন একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আনুমানিক সাড়ে দশটা নাগাদ। প্রথমে ওই যুবকের দেহ এরপর প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিদেশিনী ভক্তের দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দুই উদ্ধার হওয়া দেহ দুটি মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নবদ্দীপ থানায় নিয়ে আসা হয়। তাদের শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে আদেও কি কারণে ওই দুই যুবক যুবতীর মৃত্যু ঘটলো।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories