Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

রাশিয়ার হামলায় দুই ইউক্রেন ফুটবলার নিহত

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়া বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অসংখ্য স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। অবশ্য ইউক্রেনীয়রাও প্রতিরোধ-যুদ্ধ শুরু করেছেন।ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে সাধারণ মানুষও দেশ রক্ষায় অস্ত্র হাতে তুলে নিচ্ছে। বাদ যাননি ক্রীড়াক্ষেত্রের তারকারাও। তাদের কেউ কেউ আবার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ ফুটবলার নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের বায়াথলন ফেডারেশনও এক টুইট বার্তায় তাদের এক অ্যাথলেটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুবদলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে যুদ্ধে মারা গেছেন। আর ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন। কিয়েভের কাছে নিজ বাসায় রাশিয়ার বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories