Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

সুরজিৎ দাস, নদীয়া: ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর জখম দুই বাইক আরোহী। আশংকাজনক অবস্থায় ভর্তি কৃষ্ণনগর জেলা হাসপাতালে।ঘটনাটি ঘটেছে, শান্তিপুর নৃসিংহ পুর রোডের জামতলা এলাকায়।

জানা গিয়েছে,সোমবার সকাল 10:30 নাগাদ শান্তিপুর নৃসিংহপুর মধ্য কলোনির দুই যুবক বাইক চালিয়ে শান্তিপুরের উদ্দেশ্য আসছিল। সামনে থেকে আসা একটি টোটো গাড়ির সাথে সজোরে ধাক্কা মারে।এরপরই বাইক নিয়ে ছিটকে পড়ে ওই দুই বাইক আরোহী। ঘটনাস্থলে গুরুতর জখম হয় দুই যুবক, এছাড়াও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকে। এলাকার লোকজন উদ্ধার করে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে দুই যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা যায় আহত যুবক দের নাম অতনু বিশ্বাস বয়স ১৬, রাহুল সরকার বয়স ১৮ বছর। খবর পেয়ে শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় আহত যুবকদের পরিবার, এছাড়াও উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। যদিও কিভাবে পথদুর্ঘটনা টি ঘটলো তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories