Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারতীয় বংশোদ্ভূত এক সহৃদয় ডাক্তার, শামশির বায়ালিল আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন

১৪ জুন ২০২৫, ভারতে সবচেয়ে ভয়ানকতম বিমান দুর্ঘটনার সাক্ষী আমেদাবাদ সহ গোটা দেশ। আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি এরোপ্লেন (এআই ১৭১) যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ে। বিমানে পাইলট ও ক্রু মিলিয়ে মোট ২৪২ জন যাত্রী উপস্থিত ছিলেন। বিমানে উপস্থিত ১ জন মাত্র যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বাকি সকল যাত্রীর মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়।

বিমান দুর্ঘটনায় ইতিপূর্বে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এবার সংযুক্ত আরব আমিরাত-এর বসবাসকারী, ভারতীয় বংশোদ্ভূত এক সহৃদয় ডাক্তার, শামশির বায়ালিল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ডাক্তার শামশির ভায়ালিল প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories