Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ইউজিসি রিপোর্টে সতর্কবার্তা: বিশ্ববিদ্যালয়ে জাতভিত্তিক বৈষম্য বেড়েছে ১১৮ শতাংশ

গত পাঁচ বছরে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতভিত্তিক বৈষম্যের অভিযোগ আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সংসদের স্থায়ী কমিটি এবং সুপ্রিম কোর্টে যে তথ্য পেশ করেছে, তাতে এই প্রবণতা স্পষ্টভাবে ধরা পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে যেখানে এই ধরনের অভিযোগের সংখ্যা ছিল ১৭৩টি, সেখানে ২০২৩-২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৮টিতে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে অভিযোগ প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

ইউজিসির দেওয়া তথ্য বলছে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ পর্যন্ত সময়ে মোট ১১৬০টি অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগগুলি এসেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে থাকা ইক্যুয়াল অপারচুনিটি সেল এবং এসসি/এসটি সেলের মাধ্যমে। মোট ৭০৪টি বিশ্ববিদ্যালয় ও ১৫৫৩টি কলেজ থেকে এই অভিযোগগুলি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই নিষ্পত্তি করা হয়েছে বলে ইউজিসি জানিয়েছে। হিসাব অনুযায়ী, প্রায় ৯০ শতাংশের বেশি অভিযোগের সমাধান হয়েছে।

বছরভিত্তিক পরিসংখ্যানেও অভিযোগ বৃদ্ধির ধারাবাহিকতা চোখে পড়ে। ২০২০-২১ সালে অভিযোগের সংখ্যা ছিল ১৮২টি, পরের বছর সামান্য বেড়ে হয় ১৮৬টি। ২০২২-২৩ সালে তা পৌঁছয় ২৪১টিতে এবং ২০২৩-২৪ সালে হঠাৎ বড় বৃদ্ধি ঘটে। ইউজিসির এক সিনিয়র আধিকারিকের দাবি, এই বৃদ্ধির পেছনে একটি বড় কারণ হল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বেড়েছে। এখন অনেক বেশি ছাত্রছাত্রী জানেন কোথায় এবং কীভাবে অভিযোগ জানাতে হয়। ইক্যুয়াল অপারচুনিটি সেল ও এসসি/এসটি সেলগুলিও আগের তুলনায় সক্রিয়ভাবে কাজ করছে বলে তার মত। যদিও শিক্ষাবিদদের একাংশ মনে করছেন, শুধুমাত্র উচ্চ নিষ্পত্তির হার দেখেই পরিস্থিতিকে স্বস্তিকর বলা যায় না। তাদের মতে, মুল সমস্যাগুলি কতটা গভীরে গিয়ে সমাধান হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories