Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ওমিক্রনের হানার আশঙ্কায় কলকাতা বিমানবন্দর, ব্রিটেন ফেরত রোগী করোনা পসিটিভ

এনবিটিভি ডেস্কঃ  তবে কি এবার কলকাতাতেও ঢুকে পড়ল করোনাভাইরাসের ওমিক্রনের নয়া স্ট্রেন ? ব্রিটেন ফেরত রোগীর শরীরে কোভিড থাবা বসানোয় আতঙ্ক ছড়িয়েছে শহরে।ব্রিটেন ফেরত এক কলকাতার বাসিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে। সুত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ১৮ বছরের ওই তরুণী।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে তাঁর RT-PCR টেস্ট করা হয়। আর তাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি ওই যাত্রীকে আইসোলেট করা হয়। ইতিমধ্যেই তাঁকে চিকিৎসার জন্য বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শরীরে ওমিক্রনের থাবা বসিয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বেলেঘাটা ID হাসপাতাল ।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্রিটেন ফেরত ওই তরুণীর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবনের কর্তারা  জানিয়েছেন, ৪৮ ঘণ্টার আগে সেই রিপোর্ট না এলে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। জানা গিয়েছে, ওই তরুণী আলিপুরের বাসিন্দা। কাতার এয়ারওয়েজের বিমানে ফিরেছেন তিনি। ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতায় ফিরেছেন তিনি।

ওমিক্রন প্রসঙ্গে এক ভাইরাস বিশেষজ্ঞ বলেন,  “ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণে করোনা আক্রান্ত রোগীর শরীরে একাধিক উপসর্গ দেখা যেত। এই ভ্যারিয়্যান্ট অত্যন্ত ঘাতক বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে, ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ে ঠিকই, কিন্তু, আক্রান্তের দেহে অনেক কম উপসর্গ দেখা যায়।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories