Saturday, September 5, 2026
28 C
Kolkata

চার বছর ধরে বিচারাধীন ,জামিনের আশায় আবার সুপ্রিম কোর্টে উমর খালিদ!

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র ও সমাজকর্মী উমর খালিদ বর্তমানে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত এক বৃহৎ ষড়যন্ত্র মামলায় তাকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়। তিনি এর আগে একাধিকবার নিম্ন আদালত ও হাইকোর্টে জামিনের আবেদন করেন, কিন্তু তার এই আবেদন খারিজ হয় বারংবার। প্রসঙ্গত দিল্লি হাইকোর্ট ২০২২ সালের অক্টোবরে তার জামিন নাকচ করে এবং এরপর তিনি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যান।

সুপ্রিম কোর্ট ২০২৩ সালের মে মাসে দিল্লি পুলিশের কাছ থেকে এই বিষয়ে জবাব চেয়েছিল, কিন্তু এই মামলার শুনানি ইতিমধ্যেই ১৪ বার পিছিয়েছে বলে জানা যায়। অবশেষে উমর খালিদ দিল্লি হাইকোর্টের ২ সেপ্টেম্বরের আদেশকে চ্যালেঞ্জ করে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এর আগেও ২০১৬ সালে উমরের নাম সামনে আসে, যখন জেএনইউতে দেশদ্রোহের অভিযোগে একটি ভুয়ো ভিডিওর অভিযোগে তাকে ও আরও দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। জেলে থাকা সত্ত্বেও উমর খালিদ দেশের নানা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories